দুইয়ের বেশি সন্তান হলে ছুটি সীমিতের বিধান চ্যালেঞ্জ

দুইয়ের বেশি সন্তান হলে মাতৃত্ব সুবিধা সীমিত করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

দুইয়ের বেশি সন্তান হলে মাতৃত্বকালীন ছুটি ও মাতৃত্ব সুবিধা সীমিত বা অস্বীকার করার বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

রিটে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট বিধান এবং বাংলাদেশ সার্ভিস রুলসের (বিএসআর) প্রাসঙ্গিক বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি কোনো বিশেষ সুবিধা বা সন্তান জন্মদানে উৎসাহ প্রদানের উপকরণ নয়; বরং এটি মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি অপরিহার্য অধিকার।

রিট আবেদনে উল্লেখ করা হয়, একজন নারী প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান জন্মদান করুন না কেন, প্রসব-পরবর্তী শারীরিক ও মানসিক পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তা, বিশ্রাম এবং নবজাতকের পরিচর্যার প্রয়োজনীয়তা একই থাকে। তাই শুধুমাত্র সন্তানের সংখ্যার ভিত্তিতে মাতৃত্বকালীন ছুটি বা সুবিধা সীমিত করা বৈষম্যমূলক ও অযৌক্তিক।

আবেদনে আরও বলা হয়েছে, এ ধরনের বিধান সংবিধানের ৭, ১৫, ১৮, ২৬, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চিত করা সমতা, বৈষম্যহীনতা, আইনের আশ্রয় লাভের অধিকার এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে দাবি করা হয়েছে, মাতৃত্ব ও জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের সঙ্গেও এই বিধান অসামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি বাংলাদেশ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিইডিএডব্লিউ)-এর সদস্য রাষ্ট্র হিসেবে মাতৃত্ব সংক্রান্ত বৈষম্য দূর করার আন্তর্জাতিক বাধ্যবাধকতার অধীন।

রিটে সন্তানের সংখ্যা নির্বিশেষে নারীদের জন্য বৈষম্যহীন ও সাংবিধানিকভাবে সুরক্ষিত মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, “মাতৃত্বকালীন ছুটি জনসংখ্যা নিয়ন্ত্রণের কোনো উপকরণ নয়। এটি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি মৌলিক সুরক্ষা ব্যবস্থা। একজন মা তৃতীয় সন্তানের জন্ম দিলেও তার স্বাস্থ্যগত সুরক্ষার প্রয়োজন কমে যায় না।”

সূত্র:
হাইকোর্টে দায়ের করা রিট আবেদন / সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং চালু, কমবে রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি

সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরিকল্পনা ইউজিসির

যুক্তরাষ্ট্র-সৌদির হামলার পর ইরাকজুড়ে সর্বোচ্চ সামরিক সতর্কতা

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, মানতে হবে নতুন নির্দেশনা

রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

হবিগঞ্জে সারজিস-নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলা

সত্য একদিন প্রকাশ পায়’ গ্রেফতার, মামলা ও ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পরীমনি

ফেসবুকের প্রেম থেকে বাস্তবের সংসার, চীনা যুবককে বিয়ে করলেন নেত্রকোনার তরুণী

শিক্ষা মন্ত্রণালয়ে ২২ কম্পিউটারের যন্ত্রাংশ চুরি, স্থবির দাপ্তরিক কার্যক্রম

কোনাবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগ, গর্ভে থাকা জমজ সন্তান হারানোর দাবি

১০

ঢাকায় ট্রাফিক আইনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

১১

ভোর ৪টায় দিন শুরু করেন পিয়া জান্নাতুল, জানালেন কারণ

১২

বাস্তব চিত্র ২৪ নিউজের সহ-সম্পাদক আহসান হাবিব আয়াতের জন্মদিন

১৩

ফেসবুকে বিনামূল্যে মিলবে নতুন ভেরিফিকেশন ব্যাজ

১৪

এইচএসসি রসায়ন পরীক্ষার প্রশ্নে একাধিক ভুল, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

১৫

১৩ দিন পর সচল রাঙামাটি-বান্দরবান সড়ক, ফিরেছে যান চলাচল

১৬

সরকারের আশ্বাসে ৩৬ দিনের আন্দোলন প্রত্যাহার করল ‘ককরোচ জনতা পার্টি’

১৭

পাইরেসির ধাক্কা সামলেও প্রথম দিনে ৪১ কোটি রুপি আয় ‘জানা নায়গান’-এর

১৮

পীরগঞ্জের মকিমপুরের বাবা-ছেলে রংপুরে মোটরসাইকেল চুরি মামলায় গ্রেপ্তার

১৯

শিক্ষার্থী আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্ট, যা জানা গেল

২০