ডার্ক ওয়েবে টেলিটকের হাজারো তথ্য ফাঁস

প্রতীকী ছবি

ডার্ক ওয়েবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর Teletalk Bangladesh Limited-এর হাজারের বেশি সংবেদনশীল তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া গেছে। সাইবার থ্রেট ইন্টেলিজেন্স পর্যবেক্ষণে একাধিক ডেটা ব্রিচ ও ডোমেইনভিত্তিক তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘teletalk.com.bd’ ডোমেইনের আওতায় ১ হাজার ১৯৫টিরও বেশি ওপেন ডেটা ব্রিচ এবং প্রায় ১ হাজার ২০০টি ডোমেইনভিত্তিক তথ্য ফাঁসের ঘটনা শনাক্ত হয়েছে। এছাড়া অন্তত ১৯টি ঘটনায় টেলিটকের পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে হ্যাকিং কার্যক্রম চালানো হয়েছে।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে টেলিটকের অভ্যন্তরীণ ই-মেইল সার্ভার, কর্মকর্তা-কর্মচারীদের তথ্যভান্ডার এবং বিভিন্ন প্রশাসনিক ডেটায় প্রবেশাধিকার। ডার্ক ওয়েব মার্কেটপ্লেস, হ্যাকার ফোরাম ও এনক্রিপটেড টেলিগ্রাম চ্যানেলগুলোতে এসব তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্য ফাঁস শুধু প্রযুক্তিগত দুর্বলতার বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, জনআস্থা এবং রাষ্ট্রীয় সক্ষমতার জন্যও বড় ধরনের হুমকি। দ্রুত সাইবার অডিট, ঝুঁকি মূল্যায়ন এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, তথ্য ফাঁসের পেছনে ইনফোস্টিলার ম্যালওয়্যার, ফিশিং আক্রমণ, তৃতীয় পক্ষের সিস্টেম হ্যাক বা দুর্বল নিরাপত্তা কনফিগারেশন দায়ী হতে পারে। এমনকি কোনো কর্মকর্তার ব্যক্তিগত ডিভাইস থেকেও এই ব্রিচের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এটি একটি টেকনিক্যাল বিষয়। তবে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট তথ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

বিশেষজ্ঞরা আরও জানান, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বাধ্যতামূলক সাইবার নিরাপত্তা অডিট না থাকা বড় দুর্বলতা। যদিও সাম্প্রতিক আইন সংস্কারে কিছু বিধান যুক্ত হয়েছে, তবে বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে।

তাদের মতে, দ্রুত ইনসিডেন্ট রেসপন্স, লগ অডিট, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু, পাসওয়ার্ড রিসেট এবং ফরেনসিক তদন্ত জরুরি। পাশাপাশি Bangladesh Telecommunication Regulatory Commission (বিটিআরসি) ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র:
যুগান্তর

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

পতাকা বিদেশের, রক্ত বাংলাদেশির—এই উন্মাদনার শেষ কোথায়?

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

মেসির জাদুতে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন চঞ্চল-পূর্ণিমা-তৌসিফরা

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ আটক ১

রংপুরের পীরগঞ্জে পথ হারানো এক কিশোর উদ্ধার, মিঠাপুকুরের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে

রাজধানীতে অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ জন

সান্তাহারে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাসফিহা আক্তার মিনহা, সন্ধান চায় পরিবার

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন, ফিরছেন পারেদেস-আলভারেজ

রায়পুর জামে মসজিদের ছাদ ঢালাইয়ে জেলা পরিষদের ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান

১০

কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ডোমারের আসাদুল, সন্ধান চায় পরিবার

১১

হুয়াওয়ে বাংলাদেশে চাকরির সুযোগ

১২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি

১৩

বিশ্বকাপ থেকে বিদায়, ব্রাজিলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন নেইমার

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে ভুয়া পুলিশ পরিচয়ে তল্লাশি, আটক ২ যুবক

১৫

পীরগঞ্জে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

১৬

সৌদি প্রবাসীদের কষ্ট: অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা ও এক প্রবাসীর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনা

১৭

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশের

১৮

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, নারী প্রার্থীদের আবেদন ১১ জুলাই পর্যন্ত

১৯

সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ-মুরগির দাম, স্থিতিশীল সবজির বাজার

২০