স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই, সংসদে জানালেন মন্ত্রী

ছবি সংগৃহীত

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সব স্তরের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। এ ক্ষেত্রে ভোটার তালিকা প্রস্তুত, ভোটের সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

তিনি বলেন, তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য অন্তত ৪৫ দিন সময় লাগে। এই প্রস্তুতি সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করা হবে।

এছাড়া এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় পর্যায়ের কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পূর্বে বিপুল ব্যয়ে কেনা এসব যন্ত্র বর্তমানে বিভিন্ন সংরক্ষণাগারে রাখা রয়েছে এবং এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তদন্ত চলমান রয়েছে।

অন্যদিকে প্রশাসনিক পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি জানান, নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠকে নেওয়া হবে।

সূত্র: জাতীয় সংসদ অধিবেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১০

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১১

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১২

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৩

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৪

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

১৫

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

১৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ চান জোবায়দা রহমান

১৭

পদ্মা ব্যারাজ হলে বদলে যেতে পারে ২৪ জেলার অর্থনীতি

১৮

ব্রিকস সম্মেলনে একতরফা শুল্কনীতির সমালোচনা, নয়া ঘোষণা

১৯

লটারি বাতিল, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ফিরছে ভর্তি পরীক্ষা

২০