পপসম্রাটের গল্পে ‘মাইকেল’, বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষা

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত পপসম্রাট মাইকেল জ্যাকসন-এর জীবনী নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমা মাইকেল আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এর আগে জার্মানির বার্লিন-এ জাঁকজমকপূর্ণ আয়োজনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে।

লায়ন্সগেটের প্রযোজনায় নির্মিত এই বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাফর জ্যাকসন, যিনি বাস্তব জীবনে মাইকেল জ্যাকসনের ভাতিজা। তার অভিনয়, কণ্ঠ, নাচ ও অভিব্যক্তিতে অনেকটাই ফুটে উঠেছে কিংবদন্তি শিল্পীর ছায়া—এমনটাই মত দর্শকদের।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এন্টোইন ফুকুয়া। প্রদর্শনী শেষে দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান জাফর জ্যাকসনকে। অনুষ্ঠানে জ্যাকসন পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৭০ কোটি ডলার আয় করতে পারে। এই পূর্বাভাস সত্যি হলে এটি সংগীতভিত্তিক বায়োপিকের ইতিহাসে অন্যতম সফল সিনেমা হয়ে উঠবে।

তবে ইতিবাচক আলোচনার পাশাপাশি কিছু বিতর্কও তৈরি হয়েছে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলো সিনেমায় দেখানো নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। পরিবারের আপত্তির কারণে চিত্রনাট্যে পরিবর্তন আনতে হয়, যার ফলে নির্মাণ ব্যয়ও বেড়ে যায়।

সব মিলিয়ে মুক্তির আগেই ‘মাইকেল’ সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে এই বায়োপিক।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম, চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

১

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

২

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৩

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৪

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৫

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

৬

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

৭

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

৮

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১০

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১১

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১২

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৩

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৪

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৫

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

১৬

সালমানের সঙ্গে কাজ করলে পরের লক্ষ্য, হুঁশিয়ারি টাইগারকে

১৭

চাঁদাবাজি নয়, মাদকবিরোধী অভিযানেই নেমেছিলাম: ইশরাক

১৮

ইসলামে দাড়ি কাটার হুকুম ও বিধান জেনে নিন

১৯

পূজামণ্ডপে মুসলিমদের যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

২০