বিয়ের দাবিতে অনশন, পটুয়াখালী থেকে জামালপুরে নারী

ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন পটুয়াখালী থেকে আসা ৪১ বছর বয়সি এক নারী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার বিকাল থেকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় মাদারগঞ্জ-এর ওই যুবকের বাড়িতে অবস্থান নেন তিনি। তবে ঘটনার পর থেকেই কাজল নামে ওই যুবক তার পরিবারসহ বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

স্থানীয় ইউপি সদস্য সুজন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, পটুয়াখালী থেকে আসা ওই নারীর নাম চম্পা।

অনশনরত চম্পা জানান, চার বছর আগে ফোনের মাধ্যমে কাজলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ফোনে ‘কবুল’ বলে তারা বিয়েও করেন, যদিও আনুষ্ঠানিক কোনো কাবিননামা হয়নি।

চম্পা আরও জানান, তার আগের সংসারে পাঁচটি সন্তান রয়েছে। কাজলের সঙ্গে সম্পর্কের কারণে আগের স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘদিন ধরে কাজল তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন।

তার ভাষ্যমতে, সম্প্রতি কাজল তাকে নিজ বাড়িতে আসতে বললে তিনি পটুয়াখালী থেকে সেখানে যান। কিন্তু বাড়িতে পৌঁছে দেখেন কাজল পালিয়ে গেছেন। এরপর তিনি বিয়ের দাবিতে অনশন শুরু করেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না বলে জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে খন্দকার শাকের আহমেদ জানান, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: স্থানীয় প্রতিনিধি প্রতিবেদন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১০

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১১

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১২

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৩

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

১৪

নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

১৫

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

১৬

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

১৭

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

১৮

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

১৯

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

২০