পরীক্ষার আগে প্রবেশপত্র না পেয়ে স্বপ্ন ভাঙল ছামিয়ার

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদ্রাসা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এক শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রীরামসি পোস্ট অফিসের আওতাধীন পীরের গাঁও সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছামিয়া বেগম প্রবেশপত্র না পাওয়ায় এবারের পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, শিক্ষার্থী ছামিয়া বেগম সময়মতো পরীক্ষার ফি ও প্রতিষ্ঠানের সকল পাওনা পরিশোধ করলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তার প্রবেশপত্র সংগ্রহ করতে ব্যর্থ হয়। ফলে দীর্ঘ ১০ বছরের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারায় সে।

এ ঘটনায় শিক্ষার্থী ছামিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানায়, সব নিয়ম মেনে টাকা জমা দেওয়ার পরও তাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। এতে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে ফি সংগ্রহ করে যথাযথভাবে মাদ্রাসার সুপার নুরুল ইসলামের কাছে জমা দেন। তবে অভিযোগ রয়েছে, সুপারের অবহেলার কারণে ফরম পূরণ বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগে ত্রুটি ঘটে, যার ফলেই প্রবেশপত্র আসেনি।

এদিকে শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, এটি শুধু অবহেলা নয়; বরং মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। শিক্ষার্থীর মা দাবি করেন, কমিটি নির্বাচনে অংশ নেওয়ার কারণে ব্যক্তিগত বিরোধের প্রতিশোধ হিসেবেই তার মেয়েকে পরীক্ষার বাইরে রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার নুরুল ইসলাম ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এটি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহলের মতে, একটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের সামনে প্রকাশ করতে হবে: ইসলামী আন্দোলন

ভিনিসিয়ুসের বাতিল গোল নিয়ে ফিফার কাছে অভিযোগ ব্রাজিলের, উদাহরণ হিসেবে মেসির গোলের প্রসঙ্গ

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছে কোন দল? শীর্ষে ব্রাজিল, এরপর আর্জেন্টিনা

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভিডিও ভাইরাল; গ্রেফতার ১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, শ্রদ্ধা জানালেন বীর শহীদদের

শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

আজ পবিত্র আশুরা: কারবালার আত্মত্যাগ স্মরণে দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম শুরু ২৫ লাখ ডলার

আর্জেন্টিনার প্রতি ভালোবাসায় তিনতলা ভবন রাঙালেন টাঙ্গাইলের ব্যবসায়ী, এলাকায় চাঞ্চল্য

হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৬ জুলাই

১০

বিদ্যুতের মূল্যবৃদ্ধি: সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে?

১১

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১২

৯৮১ দিন পর ব্রাজিল দলে ফিরেই আবেগে ভাসলেন নেইমার, ম্যাচ শেষে কান্না

১৩

টাইব্রেকারের নিয়মে বড় পরিবর্তনের আভাস, এক টসেই নির্ধারিত হবে সুবিধা

১৪

তারেক রহমান চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিলেন

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতর্ক অবস্থানে বিএনপি, রাজধানীতে মিছিল-সমাবেশ

১৬

সারা দেশে বিশেষ অভিযানে ৮৪ জন আটক, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন

১৭

মেসি-রোনালদো মুখোমুখি হতে পারেন বিশ্বকাপে, উচ্ছ্বসিত রোনালদো

১৮

মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন কৃতজ্ঞতা

১৯

বিটিভির আয়-ব্যয়ের বৈষম্য: ব্যয় নয়, সম্পদে পরিণত হোক রাষ্ট্রীয় গণমাধ্যম

২০