আশরাফুল হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনের জামিন মঞ্জুর

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারের দিনই পুলিশের পক্ষ থেকে তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। তবে সেদিন আদালত উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারান।

এই ঘটনায় গত বছরের ২৫ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১৫ থেকে ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং দীর্ঘ সময় এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।

সূত্র: আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

যাঁর আগমনে আলোকিত হয়েছিল মানবতা, সেই নবীজির জন্মদিন আজ

ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রশংসায় যশ

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন আসছে?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র বড় অর্জন: হাবিবুল বাশার

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

৫০ লাখ টাকা যৌতুকের মামলায় সাবেক এসিল্যান্ড কারাগারে

পীরগঞ্জে শিশুর গলায় হাচুয়া ধরে শিক্ষিকার সোনার চেইন ছিনতাই

১০

ফিনিস মন্ডিয়াল ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১১

নিউজিল্যান্ডে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

১২

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে

১৩

বিয়ের আগেই শেষ আগামী-অদিতের স্বপ্ন, শোকে স্তব্ধ হবু স্বামী

১৪

তারাকান্দায় মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

১৫

ভারতে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

১৬

হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস ২৩ সেপ্টেম্বর

১৮

ওসমানীনগরে ট্যাংকলরি-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৯

পীরগঞ্জে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি

২০