জুলাই স্মৃতি জাদুঘর বিল পাসে সংসদে বিরোধীদের ওয়াকআউট

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাসকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, বিশেষ কমিটির বৈঠকে যে সমঝোতা হয়েছিল তা মানা হয়নি এবং সংশোধিত আকারে বিলটি পাস করা হয়েছে।

তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধেও নিরপেক্ষতা হারানোর অভিযোগ করেন। তার দাবি, সংসদের আলোচনার পরিবেশ সুষ্ঠু রাখা এবং উভয় পক্ষের মতামত গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে স্পিকারের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত ছিল।

ডা. শফিকুর রহমান বলেন, গভীর দুঃখের সঙ্গে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। বিলটি পাস হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬ পাস হওয়ায় এই প্রতিবাদ জানানো হয়েছে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়।

এ নিয়ে চলতি সংসদ অধিবেশনে চতুর্থবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকালও একটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন বিল পাসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে।

সূত্র: জাতীয় সংসদ অধিবেশন ও গণমাধ্যম প্রতিবেদন

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ঘুমানোর আগে যেসব অভ্যাস রাখতে পারেন

৩৯১ দিন কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরলেন আইভী

তেজগাঁওয়ে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চীনে প্রশিক্ষণে যাচ্ছেন ২০ বাংলাদেশি ছাত্রনেতা

পুলিশ কনস্টেবলের মেয়ে নিখোঁজ, তদন্তে পুলিশ

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে প্রাণ গেল ২৮১ জনের

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

ওসমান হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্যে তোলপাড়

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

১০

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

১১

জুন থেকে বিদ্যুতের দাম বাড়ছে, ইউনিটে বাড়ল ১.৫২ টাকা

১২

ফিফা বিশ্বকাপ ২০২৬: ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

১৩

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় জনতার ঢল

১৪

২০২৬ বিশ্বকাপে জার্মানির মুক্তির মিশন, ফিরবে কি সেই দাপট?

১৫

মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে ৫.৮৮ লাখ কোটি টাকা

১৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আশা ট্রাম্পের, সমঝোতা হতে পারে সপ্তাহেই

১৭

কুরবানির পশুর চামড়ার বাজারে ধস, বিপাকে এতিমখানা-মাদ্রাসা

১৮

ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া, মেসি-রোনালদোর কাতারে মেক্সিকান তারকা

১৯

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

২০