হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকাল ১১টার পর রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

রবিবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, রোববার সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা পাওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শিক্ষা সহায়তা ট্রাস্টে যান। তারা সেখানে ট্রাস্টের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি পরিদর্শন করেন।

ট্রাস্টে মন্ত্রণালয়ের কর্মকর্তারা

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের অন্তত সাতজন কর্মকর্তা শিক্ষা সহায়তা ট্রাস্টে গেছেন। তারা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে ট্রাস্টের কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা সহায়তা ট্রাস্টের যাত্রা

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয় ২০১০ সালে। ২০ এপ্রিল ২০১০ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা মন্ত্রণালয়ে লিখিতভাবে পাঠান।

এরপর ২০১১ সালের ৩১ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় ট্রাস্ট ফান্ডের চূড়ান্ত প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেয়। একই বছরের ৬ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয় ট্রাস্ট তহবিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আধা সরকারি পরিকল্পনা পাঠায়।

২০১১ সালের ১২ ডিসেম্বর মন্ত্রিসভা ট্রাস্টটি অনুমোদন করে। পরে ২০১২ সালের ১১ মার্চ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিল জাতীয় সংসদে পাস হয়।

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা

ট্রাস্টের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ৭ লাখ ৪৬ হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা তহবিল থেকে মোট ৪১১ কোটি টাকা দেওয়া হয়। ২০১৮ সালে আরও প্রায় ২ লাখ ৭৯ হাজার শিক্ষার্থী শিক্ষা সহায়তা পেয়েছে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকালকের পরিদর্শনে ট্রাস্টের কার্যক্রম, ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম নিয়ে কী নির্দেশনা আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

১

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

৩

মেসির মুকুটে নতুন পালক, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

৪

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

৫

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৭

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৮

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৯

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

১০

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

১১

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১৪

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১৫

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১৬

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৭

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৮

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৯

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

২০