চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, শ্রদ্ধা জানালেন বীর শহীদদের

ছবি: সংগৃহীত

চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর শুরু হয়। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান সফর করেন। এরপর বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন এবং দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সফরে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের বিভিন্ন সরকারি সংস্থা ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

সূত্র: বাসস

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে?

অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল

১৯তম নিবন্ধন থেকেই শিক্ষক নিয়োগে বদল, সুপারিশ করবে না এনটিআরসিএ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার কমে ৬২.২৫ শতাংশ

গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি-বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে

সালমান শাহ হত্যা মামলার আসামি ডন বিমানবন্দরে গ্রেফতার

প্রেমিকের সঙ্গে দেখা করতে জেলে, স্কুলছাত্রীর কাছে ১০ গুলি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

প্রথমবার চট্টগ্রাম-কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এবার কি যোগ দিচ্ছে মিসর?

১০

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী

১১

বাবার নির্যাতন থেকে ৫০০ টাকা নিয়ে পালিয়েছিলেন রবি কিষাণ

১২

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি জামায়াত আমিরের: রাশেদ খান

১৩

কালো গাউনে নুসরাত ফারিয়া, সাহসী ক্যাপশনে মুগ্ধ ভক্তরা

১৪

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কূটনৈতিক পথ খুঁজছেন জেনারেল ড্যান কেইন

১৫

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৬

কিসের হাসিনা, শুধু আওয়াজ শোনা যায়’: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

১ লাখ ১৯ হাজার শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা

১৮

১১ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

১৯

রাজশাহীর সব মা পাবেন ফ্যামিলি কার্ড: ভূমিমন্ত্রী মিনু

২০