রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি আজ

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ অনুষ্ঠিত হবে।

সোমবার (১ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন করা হলে মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করবেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। অপরদিকে, অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেবেন।

এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় তদন্ত শেষে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন আদালত।

উল্লেখ্য, গত মে মাসে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ওঠে।

সূত্র:
 আদালত সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ রিজভীর

১

স্ত্রীকে যেভাবে খুশি রাখবেন, সুখী দাম্পত্যের সহজ উপায়

২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৬

৩

মেসির মুকুটে নতুন পালক, পেলেন স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার

৪

এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার

৫

রিয়াদে জরুরি সতর্কবার্তা, নিরাপদ স্থানে থাকার নির্দেশ

৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

৭

সাজেকের ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শনিবার

৮

হিমছড়িতে পর্যটক মৃত্যু: সাগরে গোসলে সতর্কতা, প্রতিরোধে করণীয় কী?

৯

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

১০

সংখ্যালঘু নির্যাতন ও উগ্রবাদ নিয়ে আওয়ামী লীগকে দুষলেন হাসনাত

১১

ফাইনালের লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

১২

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবার পাবে ১.২৫ লাখ টাকা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতন নিয়ে নতুন তথ্য

১৪

এইচএসসি পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১৫

ফাইনালে যেতে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের

১৬

এক বছরেও অনুদান পাননি ১,৬৯০ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক

১৭

কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল, থাকছে তারকাদের আয়োজন

১৮

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩২

১৯

ধর্মের ঊর্ধ্বে সবাই বাংলাদেশি, ঢাকেশ্বরীতে তারেক রহমান

২০