তিন ধাপে বাস্তবায়নের পথে নতুন পে-স্কেল

ছবি সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো একবারে নয়, বরং তিন অর্থবছরে শতভাগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মূল বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। এজন্য আসন্ন বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। পুনর্গঠিত কমিটি এ সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার কাজ করছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের ওপর ৫০ শতাংশ করে সমন্বয় যুক্ত হবে। অর্থাৎ দুই বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন করা হবে।

তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা, বিশেষ প্রণোদনা এবং অন্যান্য আনুষঙ্গিক আর্থিক সুবিধা কার্যকর করা হতে পারে। সরকারের রাজস্ব সক্ষমতা এবং বাজেট পরিস্থিতি বিবেচনায় এ কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অর্থ বিভাগ সূত্র বলছে, পুনর্গঠিত কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এ পে-স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকতে পারেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে।

এছাড়া নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রয়েছে। মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেনশনভোগীদের ক্ষেত্রেও সুবিধা বৃদ্ধির আলোচনা চলছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বিভিন্ন স্তরের পেনশনভোগীদের পেনশন বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হতে পারে আগামী অর্থবছরের বাজেটে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের ৪ উইকেটে ত্রিনবাগোকে হারাল গায়ানা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ

ইউক্রেন যুদ্ধে সাড়ে ৪ বছরে ৫ লাখ রুশ নিহতের দাবি ব্রিটেনের

পুকুর-খালঘেরা স্কুল, ভাঙা সাঁকোয় ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিশুরা

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

অক্টোবর থেকে দেশে উৎপাদন হবে সাশ্রয়ী স্মার্টফোন, দাম ৩ হাজার

দেশের উন্নয়ন টেকসই করতে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট, তীব্র লোডশেডিং

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

১০

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট

১১

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়

১২

হরমুজে মার্কিন জাহাজ ও ট্যাংকারে হামলার দাবি ইরানের

১৩

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

১৪

নাচোলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ

১৫

ভেনিসে বাঁধনের ওপর হামলা, ফেসবুক লাইভে জানালেন ঘটনার বর্ণনা

১৬

আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ জন, বেড়েছে প্রাণহানি

১৭

সরাইলে ১০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট, দুর্ভোগে যাত্রীরা

১৮

প্রাথমিক শিক্ষক বদলি স্থগিত, ১৪ হাজার শিক্ষকের পদায়নের অপেক্ষা

১৯

সড়ক দুর্ঘটনায় বিএসটিআইয়ের পরীক্ষক শেখ মিশা খাতুন নিহত

২০