বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালু, জানালেন আইসিটি মন্ত্রী

ছবি সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই সেবার উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ জনগোষ্ঠী ৪জি নেটওয়ার্কের আওতায় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এখন শুধু ইন্টারনেট সংযোগ বাড়ানোই নয়, বরং তা নিরাপদ, সাশ্রয়ী এবং সবার জন্য সহজলভ্য করা জরুরি। একই সঙ্গে আইসিটি খাতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা ও সেমিকন্ডাক্টর খাতকে ভবিষ্যৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারকারী দেশের পাশাপাশি প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘সার্ভিসড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো হবে।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যাত্রীসেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ধাপে ধাপে ডিজিটাল সুবিধা বাড়ানো হবে বলেও জানান তিনি।

সূত্র:
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাতেহা-ই-ইয়াজদাহমে আজ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস খোলা

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া রাজধানীর সবজির বাজার

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

১০

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

১১

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১৩

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১৪

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৫

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৬

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৭

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৮

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৯

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

২০