ষাঁড়ের লড়াই বন্ধে জগন্নাথপুরে উত্তাল গণসমাবেশ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ষাঁড়ের লড়াইসহ অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বক্তারা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান জানান।

সোমবার বিকাল ৩টায় ‘সর্বদলীয় তাওহীদি জনতা’র ব্যানারে পৌর পয়েন্টে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয়।

বিশিষ্ট আলেম মাওলানা হাজী এমদাদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী কোনো কর্মকাণ্ড এই এলাকায় সহ্য করা হবে না।

তারা বলেন, বিনোদনের নামে পশুর লড়াই আয়োজন করা নিষ্ঠুরতা এবং এটি সম্পূর্ণ অমানবিক। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে জগন্নাথপুরের কোথাও ষাঁড়ের লড়াই হতে দেওয়া হবে না। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরও জানান, প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে এবং আন্দোলন আরও জোরদার করা হবে।

সমাবেশ শেষে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুনরায় পয়েন্টে এসে শেষ হয়।

সভা থেকে আগামীকাল সকাল ১০টায় একই স্থানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মসূচি থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের পরিকল্পনাও জানানো হবে বলে ঘোষণা করা হয়।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের দুই আসনের দায়িত্বে জেবা আমিন

ডিগ্রি আছে, চাকরি নেই: রংপুরের তরুণদের নীরব হতাশা

ফুটবল প্রেমীদের জন্য আজকের প্রশ্ন!

ব্রাজিল সমর্থক বুবলীকেও মুগ্ধ করলেন মেসি, দিলেন ‘জাদুকর’ খেতাব

ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি দেশের কারাগারগুলোতে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিরিরবন্দরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী আরাফাত গ্রেফতার

বিএনপি-জামায়াত-এনসিপির বিরোধে সুযোগ খুঁজছে আওয়ামী লীগ

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ১২ শর্ত ফাঁস, ক্ষুব্ধ ইসরাইল

১০

মেসির জোড়া গোলে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার

১১

ফটিকছড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হবে সুইজারল্যান্ডে, নেতৃত্বে ভ্যান্স ও গালিবাফ

১৩

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না: মির্জা ফখরুল

১৪

ছাত্র নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

১৫

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, আটক ৩

১৬

ইরান-নিউজিল্যান্ড ম্যাচে ৪ গোল, জয় পেল না কেউ

১৭

ভরণপোষণ না দেওয়া ১৩ হাজার সমর্থককে বিশ্বকাপে নিষিদ্ধ করতে চায় আর্জেন্টিনা

১৮

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের দুই যুবকের মৃত্যু, দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ

১৯

কুড়িগ্রামে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

২০