দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকলে ভবিষ্যতে রাজনীতিতে তিক্ততা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলগুলোর মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া থাকা জরুরি

তা না হলে রাজনীতিতে কাঁদা ছোড়াছুড়ি বাড়বে, গণতন্ত্রের অপব্যাখ্যা হবে, যার ফলে রাজনীতির পরিবেশ আরও কলুষিত হয়ে উঠবে।

 

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে। আমি মনে-প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন, তারা বিপ্লবী দল গড়বেন, বিপ্লবী সরকার গঠন করবেন এবং বিপ্লব সফল করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যেতে চাই। জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করবো। জনগণ যদি আমাকে গ্রহণ করেন, তাহলে আসব, না হলে আসব না। মতপ্রকাশের স্বাধীনতা ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনমানসিকতা বদলাচ্ছে। এই পরিবর্তনের ধারায় পুরোনো কাঠামোতে রাজনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চীন ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশভেদে রাজনৈতিক কাঠামো ভিন্ন হলেও আমাদের প্রয়োজন মুক্ত সমাজ ও মুক্ত রাষ্ট্র গড়া।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও পরে পাকিস্তানি ও এখন অভ্যন্তরীণ নানা ‘গোলামির’ বেড়াজালে আমরা আবদ্ধ। এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে বড় করে ভাবতে হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১০

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১১

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১২

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৩

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

১৪

নতুন পে-স্কেলে বাড়ছে পরিচালন ব্যয়, চাপে বাজেট

১৫

বসুন্ধরার ৫ গণমাধ্যমে প্রশাসক নিয়োগের দাবি

১৬

জ্বালানি মজুত তিন মাসে উন্নীত করার সুপারিশ

১৭

তোফায়েলসহ ১৬ সাবেক এমপির নামে সংসদে শোকপ্রস্তাব

১৮

ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান

১৯

টিভিতে আজকের খেলা: ডিপিএল, টেস্ট ও ফুটবল

২০