সংসদে শিক্ষার্থীদের স্বপ্নযাত্রা, এমপির ব্যতিক্রম উদ্যোগ

ছবি সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষাঙ্গণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।

বুধবার শিক্ষামূলক সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন তিনি। এর আগে সংসদের সংশ্লিষ্ট শাখা থেকে আনুষ্ঠানিক অনুমতি গ্রহণ করা হয়। সফরকালে শিক্ষার্থীদের সংসদ ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ এবং কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বেলা ৩টায় সংসদের গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন উপভোগের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের মতে, এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া কাছ থেকে দেখার বিরল সুযোগ।

এক শিক্ষার্থী জানান, এত অল্প বয়সে সংসদ ভবন সরাসরি দেখার সুযোগ পাওয়া তার জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা। অন্য আরেক শিক্ষার্থী বলেন, বই বা টেলিভিশনের বাইরে বাস্তবে সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।

পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে থেকেই দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হবে। তিনি আরও বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সূত্র: সংশ্লিষ্ট সংসদ সদস্যের কার্যালয় ও স্থানীয় সূত্র

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকা নিয়ে বিরোধ, অপ্রতিম হত্যা তদন্তে নতুন তথ্য

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি ২০২৭

ইউএনজিএতে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এক লাফে ২০ টাকা বাড়ল ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক

ভোরের মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কমছে, চার দেশের সহায়তা চাইল সৌদি

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ভারতসহ ১০ দেশের পণ্যে ১০০% শুল্ক

১০

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক সামরিক হামলা

১১

আর্জেন্টিনার জার্সিতে মেসির আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

১২

প্রথম সচিব সভায় ডিজিটাল হাজিরা ও দুর্নীতি রোধে গুরুত্ব

১৩

নতুন পে-স্কেলে কমছে উচ্চপদস্থ কর্মকর্তাদের ইনক্রিমেন্টের হার

১৪

এসএসসিতে পাস করেও একাদশে আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী

১৫

ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

১৬

জ্বালানি সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা

১৭

সঞ্চয়পত্রের টাকা পেতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যাংক হিসাব যাচাই

১৮

মেসির গোলেও জয় পেল না মায়ামি, ন্যাশভিলের সঙ্গে ড্র

১৯

ইরান থেকে সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

২০