ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করা হবে কি না, তা নিয়ে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) হোয়াইট হাউসে এ বিষয়ে বৈঠক হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন।

কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকবে। ওই সময় চাঁদের আলো প্রায় না থাকায় সামরিক অভিযান পরিচালনার জন্য পরিস্থিতি অনুকূল হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ আবার শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন ‘সিদ্ধান্ত নেবে’।

তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা এবং ভবিষ্যতে দেশটি যাতে তা পুনরায় চালু করতে না পারে, তা নিশ্চিত করতে আরও হামলা চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

এদিকে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা বিবেচনায় প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। মার্কিন এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অন্যদিকে, বৃহস্পতিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে আলাপকালে ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার না করার বিষয়ে বাগদাদ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: ফক্স নিউজ, অ্যাক্সিওস

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত ট্রাম্পের

১

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম বদল

২

অনুশোচনা ছাড়া দেশে ফিরে রাজনীতি করতে দেওয়া হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ড

৪

ইরান যুদ্ধ বিস্তৃত করার সিদ্ধান্ত শিগগিরই: ট্রাম্পের হুঁশিয়ারি

৫

রংপুরের গর্ব: অষ্টাদশ শতকের সাধক কবি কাজী হেয়াত মামুদ

৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো

৭

শ্রমিকদের দাবির আড়ালে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

৮

এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে নির্বাচন কমিশন

৯

ফ্লোরিডার চার আসনে রিপাবলিকানদের সীমানা কৌশলে ধাক্কা

১০

ঢাকায় বিশ্ববিদ্যালয় বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

১১

উচ্চশিক্ষিতদের ৬০ শতাংশের বেশি অনানুষ্ঠানিক কাজে: বিশ্বব্যাংক

১২

সেন্টমার্টিন যাত্রায় বাড়তি খরচ, ঘাটে নিরাপত্তা নিয়ে শঙ্কা

১৩

৪২০’ ও ‘৮৪০’-এর পর এবার কি আসছে ‘১৬৮০’?

১৪

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ৬৭৯ পোশাক কারখানা

১৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি

১৭

বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, দাবি চরমোনাই পীরের

১৮

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

১৯

শিশুদের মানবিক মূল্যবোধ গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ: ববি হাজ্জাজ

২০