ইবিতে স্থানীয়দের হাতে শিক্ষার্থী যুগল আটক, বিয়ের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকসংলগ্ন একটি নির্জন এলাকা থেকে এক শিক্ষার্থী যুগলকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। উভয়ের সম্মতিতে পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে মাদ্রাসা মসজিদসংলগ্ন কাঁঠালবাগানের ভেতর থেকে ওই দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

জানা গেছে, আটক দুই শিক্ষার্থীর মধ্যে তরুণ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তরুণী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আর ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন একটি মেসে থাকেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস ধরে ওই দুই শিক্ষার্থীকে নিয়মিত ওই এলাকার নির্জন স্থানে অবস্থান করতে দেখা যাচ্ছিল। শুক্রবার রাতে তাদের গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

এরপর দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেন এবং বিয়েতে সম্মতি জানান বলে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটক ছাত্র বলেন, ‘গত ৭/৮ মাস ধরে আমাদের সম্পর্ক। আমি ভুল করেছি। তাছাড়া আমি ওই মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’

পরিবারের উপস্থিতিতে বিয়ের সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জানান, দুই শিক্ষার্থীকে প্রক্টর অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। পরে উভয়েই বিয়েতে সম্মতি জানান।

তিনি বলেন, দুই শিক্ষার্থীর বাবা-মাকে ডাকা হবে। তাদের উপস্থিতিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিয়ের ব্যবস্থা করা হবে।

প্রক্টর আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ছাত্রী যে মেসে থাকেন, সেই মেসের মালিককেও তলব করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের আবাসন ও মেসে অবস্থানের সময়সীমা সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কি না, সেটিও বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়দের হাতে দুই শিক্ষার্থী আটকের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আচরণ ও আবাসিক এলাকার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

✈️ ঘুরে আসুন স্বপ্নের গন্তব্যে!

দেশ-বিদেশের আকর্ষণীয় পর্যটন স্থানে ভ্রমণের জন্য যোগাযোগ করুন Meghpahar Vromon-এর সঙ্গে।

  • ✔️ আকর্ষণীয় ট্যুর প্যাকেজ
  • ✔️ পরিবার ও বন্ধুদের নিয়ে গ্রুপ ট্যুর
  • ✔️ নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ
  • ✔️ হোটেল ও যাতায়াতের ব্যবস্থা

📞 ফোন: 01318090285

🌐 ওয়েবসাইট: www.meghpaharvromon.com

এখনই ভ্রমণ বুক করুন

🌍 Meghpahar Vromon Travel Agency

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পর কেন বদলে যান অনেক পুরুষ, কী বলছে বাস্তবতা?

১

প্রথমার্ধে জাপানের কাছে ২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

২

নোয়াখালীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে গণপিটুনি

৩

ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেলে নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক

৪

কুয়াকাটায় জিওব্যাগ ফুটো করে সাইনবোর্ড টাঙানোর অভিযোগ

৫

গ্যাসের চাহিদা ৩৮০০, উৎপাদন ১৫৮০ মিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী

৬

অনুমতি না মিললেও কালীগঞ্জে যাওয়ার ঘোষণা আমির হামজার

৭

দুবাইয়ে শাহরুখের নামে ৫৬ তলা ভবন, উদ্বোধনে নাচলেন অভিনেতা

৮

ডিসেম্বর নিয়ে অপেক্ষা করছেন কি প্রশাসনের কেউ? প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

৯

জাকির নায়েক ও আইআরএফের নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়াল ভারত

১০

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন অনুদান, ঋণ নয়: তারেক রহমান

১১

এমপির গ্রামের বাড়িতে আগুন, আওয়ামী লীগকে সন্দেহ নুসরাতের

১২

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

১৩

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৪

দীপাবলির বাজি নিয়ে ক্ষুব্ধ উরফি, দিলেন জেলে পাঠানোর দাবি

১৫

বৈরিতা সত্ত্বেও ভারত থেকে পাকিস্তানের আমদানি বেড়েছে ৬৯ শতাংশ

১৬

আমির হামজার ভাইরাল অডিও সত্য, দাবি রাশেদ খানের

১৭

জামায়াত-শিবির আ. লীগের কর্মকাণ্ড স্বাভাবিক করছে: রাশেদ খান

১৮

ঝিনাইদহে ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত, আহত নারী

১৯

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

২০