শিক্ষকদের জন্য আসছে স্বতন্ত্র বেতন স্কেল, জানালেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত।

শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো চালুর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের অবদান বিবেচনায় নিয়ে তাদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়ন করা প্রয়োজন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে আলোচনা করছে। বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে পাওয়া প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি মনে করেন, শিক্ষকদের জন্য এমন একটি বেতন কাঠামো তৈরি করা উচিত, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনাযোগ্য হবে না।

ড. মিলন বলেন, শিক্ষকদের মর্যাদা অন্য যেকোনো পেশার তুলনায় আলাদা। তাই তাদের বেতন কাঠামো নির্ধারণেও সেই বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে যে তুলনা করা হয়েছে, তা শিক্ষকদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকরা জাতি গঠনের প্রধান কারিগর। তাই তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

শিক্ষামন্ত্রী জানান, শুধু বেতন-ভাতাই নয়, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়েও সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন। দীর্ঘদিন ধরে বিভিন্ন পদ শূন্য থাকায় শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। ২০১৭ সাল থেকে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত হলেও দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার কাজ করছে।

এ সময় তিনি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষা সম্প্রসারণের বিকল্প নেই। পাশাপাশি জীবনব্যাপী শিক্ষার সুযোগও বাড়াতে হবে।

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ কেন ভ্রমণে টাকা খরচ করে, এর আসল লাভ কোথায়?

১

তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী হুমায়ুন কবির

২

শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাজেট আরও বাড়বে

৩

রাবিতে হামলার ঘটনায় ছাত্রদলের লাগাম টানার দাবি ডাকসু ভিপির

৪

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা নেই বলে দাবি রাশেদ খাঁন।

৫

স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদের আবেদন, হতবাক আদালত

৬

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করবে সরকার

৭

ইরানে বেসামরিকদের সামরিক প্রশিক্ষণ, আগ্নেয়াস্ত্র চালাচ্ছেন নারীরাও

৮

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৯

ভোরের আলোয় ফুটবল, রংপুরে শরীরচর্চার ব্যতিক্রমী আয়োজন

১০

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

১১

পেনাল্টি যেন আর্জেন্টিনার নতুন দুশ্চিন্তা, লাউতারোর মিস

১২

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের টানা দশম জয়, শীর্ষে

১৩

গ্যাস-তেলের চাপে বরিশালে খাবারের দামে নতুন হিসাব

১৪

ইধিকা পালের আসল নাম কী, কেন বদলে ছিলেন নিজের নাম?

১৫

বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

১৬

কর্মক্ষেত্রে ইসলামী নৈতিকতা মেনে চলার ৯ নির্দেশনা

১৭

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামী মূল্যবোধ শিখতে বললেন রাশেদ খাঁন

১৮

টাঙ্গাইলে ৬২ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

১৯

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, আটক ৭০০

২০