ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

ভারতের মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ — ছবি সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওয়াশিম জেলার মালে‌গাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তাদের দুই সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ নিজ বাড়ির কাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।

শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ খবর পায় যে তিভলি গ্রামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

পুলিশ চারটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক, আর্থিক কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র:
NDTV

📰 সাংবাদিক নিয়োগ চলছে

সারা বাংলাদেশের জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

  • ✔️ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
  • ✔️ মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহের সুযোগ
  • ✔️ স্থানীয় সংবাদ পাঠানোর সুযোগ
  • ✔️ সম্মানী ও অফিসিয়াল পরিচয়পত্র প্রদান

📞 ফোন: 01405689747

📧 ইমেইল: news@bastobchitro24.com

এখনই আবেদন করুন

📍 Bastobchitro24 News Team

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, আশ্বাসে প্রত্যাহার

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ বিএসএফ

ভারতে একই পরিবারের ৪ সদস্যের মরদেহ উদ্ধার

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

ব্রাজিল-মরক্কো ড্র, ভিনিসিয়ুসের গোলে রক্ষা সেলেসাওদের

বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা, মাঠে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

৯.৩৮ লাখ কোটি টাকার বাজেটে স্বাক্ষর রাষ্ট্রপতির

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দালাল চক্র দমন না হলে জাতি রাস্তায় নামবে: এমপি

১০

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড: প্রধানমন্ত্রী

১১

সালমান শাহর দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

১২

প্রবাসী কল্যাণ ভবন থেকে কর্মকর্তার ল্যাপটপ চুরি

১৩

শান্তিরক্ষীদের গৌরব রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

১৫

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

১৬

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ নেতারা

১৭

ওলিসের হ্যাটট্রিকে নর্থ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স

১৮

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরি আতঙ্ক

১৯

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৬ পদে নিয়োগ

২০